• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

টিটিসি সড়ক এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2016   Tuesday

 রাঙামাটি শহরের টেকনিক্যাল ট্রিনিং সেন্টার (টিটিসি) সড়ক এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারদের মাঝে মঙ্গলবার ৮৮হাজার নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করেছে  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে পরিষদের পক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবার প্রধানদের হাতে নগদ অর্থ তুলে দেন পরিষদের সদস্য সাধন মনি চাকমা। এ সময় ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কালায়ন চাকমা উপস্থিত ছিলেন।

 

অগ্নিকান্ডে২৪টি পরিবারের মধ্যে ৯টি পরিবারের বেশী পরিমান ক্ষয়ক্ষতি হওয়ায় তাদের ৫হাজার, ১৪টি পরিবারদের ৩হাজার এবং ১টি পরিবারের সদস্য ১জন হওয়ায় তাকে ১হাজার টাকা প্রদান করা হয়।

 

সহায়তা প্রদান শেষে পরিষদের সদস্য বলেন, অসাবধানতাই অগ্নিকান্ডের মূল কারণ। অগ্নিকান্ডে বসতভিটা পুড়ে যাওয়া মানে জীবনের প্রায় সব সম্বল পুড়ে যাওয়া। নতুন করে অর্থনৈতিকভাবে সেই পরিবারদের দাড়াঁতে অনেক সময় লেগে যায়। তাই সবসময় আমাদের সব ধরনের দূর্ঘটনা এড়াতে সচেতন থাকতে হবে এবং অন্যদের সচেতন করতে হবে। তিনি  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের সহায়তায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

 

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারী বিকেলে সংঘটিত অগ্নিকান্ডে শহরের টেকনিক্যাল ট্রিনিং সেন্টার (টিটিসি) সড়ক এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ