• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবিতে নানিয়ারচরে পিসিপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2016   Thursday

সকল জাতিসত্তার নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচরে বিক্ষোভ-সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

 

ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্্রন্ট (ইউপিডিএফ) সমর্থনপুষ্ট ছাত্র সংগঠন পিসিপির নানিয়ারচর থানা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবশে  সভাপতিত্ব করেন পিসিপির থানা শাখার সভাপতি রিপন চাকমা।

 

বক্তব্য রাখেন, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ বিকাশ খীসা, সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশীল জীবন চাকমা, পিসিপির জেলা কমিটির অর্থ-সম্পাদক নিখন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের মন্টি চাকমা প্রমুখ।

 

এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করে নানিয়ারচরবাজার ঘুরে আবার উপজেলা পরিষদ মাঠে গিয়ে সেখানে সমাবেশ করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বহুজাতি ও ভাষাভাষির দেশ। এ দেশে বৃহত্তর বাঙালি জাতি ছাড়াও ৪৫টির অধিক সংখ্যালঘু জাতির বসবাস রয়েছে। এসব জাতিগুলোর মধ্যে রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য।  কিন্তু বাংলা ভাষা ও সংস্কৃতির আধিপত্যের কারণে এসব সংখ্যালঘু জাতির ভাষা ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। সরকার সংখ্যালঘু জাতিগুলোর ভাষার বিকাশ ও শ্রীবৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এ ধরণের কোনো পদক্ষেপ নেই। 

 

বক্তারা অবিলম্বে নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতসহ পিসিপির শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত ১১ দফা নির্দেশনা প্রত্যাহার, রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ