• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি সরকারী কলেজে বাণী অর্চনা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2016   Saturday

 শনিবার রাঙামাটি সরকারী কলেজে বাণী অর্চনা উদযাপিত হয়েছে।

 

কলেজ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী। সনাতন ছাত্র সংসদের কলেজ শাখার সভাপতি মুন্না দে-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজ আহমেদ, কলেজের সহযোগী অধ্যাপক দীন নাথ দে,সহকারি অধ্যাপক দীপক কুমার আচার্য,প্রভাষক তাপস কান্তি দে, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জগন্নাথ ভদ্র,পঞ্চানন ভট্টাচার্য্য।

 

বক্তব্যে রাখেন অন্তর সেন,রুবেল দে ও জনি দে। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি সরকারী কলেজের সনাতন ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিব মল্লিক। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজন,রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পাসহ কলেজ শাখার ছাত্রদলের সভাপতি, সম্পাদক ও সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

 

এর আগে মঙ্গল প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ  রাঙামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আকবর হোসেন  চৌধুরী বলেন, প্রতিটি ধর্মেই শান্তি ও সম্প্রীতির কথা বলা হয়েছে। মহামনিষীদের বাণী অন্তরে ধারন করতে পারলে সকলের মধ্যে হিংসা হানাহানি কমে আসবে।

 

তিনি আরও বলেন, বর্তমানে রাঙামাটি সরকারী কলেজে অনেক সমস্যা রয়েছে সে গুলোর সমাধান ও ধীরে ধীরে হচ্ছে। একাডেমিক বভনের সমস্যার কথা বলা হয়েছে,যা অচিরেই সমাধান হয়ে যাবে। বর্তমানে কলেজে ৬টি বিষয়ের উপর অনার্স কোর্স চালু  রয়েছে এবং আগামীতে আরো কয়েকটি বিষয়ের উপর অনার্স কোর্স চালু করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ