• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

এনসিটিবি’র প্রণীত পাঠ্যবই সমুহে আদিবাসী বিষয়ক তথ্য নিরুপন ও মতামতের লক্ষে রাঙামাটিতে সভা

রিনেল চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2016   Thursday

এনসিটিবি কর্তৃক প্রণীত পাঠ্যবই সমুহে আদিবাসী বিষয়ক তথ্য নিরুপন ও মতামত প্রদানের উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে এক মতামত সভার আয়োজন করা হয়।

 

আশিকা মানবিক উন্নয় কেন্দ্রের হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং ও সহযোগি সংস্থা কাবিদাং-এর উদ্যোগে সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাবারাং উন্নয়ন সংস্থা প্রকল্প সম্বনয়কারী ডালিম কুমার ত্রিপুরা, প্রোগ্রাম সম্বনয়কারী বিনোদন ত্রিপুরা ও কাবিদাং উন্নয়ন সংস্থর প্রকল্প সম্বনয়কারী তন্ময় চাকমা ।

 

সভায় শিক্ষক,ভাষা সংত্রুান্ত গবেষক দল, বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়ন কর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় ডালিম কুমার ত্রিপুরা বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় মানসম্মত শিক্ষায় জন্য তৃণমূল উদ্যোগ প্রকল্পে মাধ্যমে পানছড়ি,খাগড়াছড়ি সদর ও দিঘীনালা উপজেলায় সত্তরটি সরকারী প্রাইমারী বিদ্যালয়ে কাজ করছে। প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য অবকাঠামো সহযোগিতা করে থাকে ।


তিনি আরও বলেন, এনসিটিবি কর্তৃক প্রণিত পাঠ্যবই সমুহে আদিবাসী বিষয়ক যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয়, শব্দগত ত্রুতি সংশোধনের জন্য প্রকৃত শব্দ কি হবে তা নির্ধারনের জন্য আলোচনা সভার মাধ্যমে ঠিক করা হচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়িতে সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটিতে সভা শেষ হলে আগামীতে বান্দরবানে সভা করা হবে।

 

অলোচনা সভার যে সমস্ত মতামত বা সুপারিশ আসবে সেগুলো সংশোধনের জন্য এনসিটিবি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে তিনি বলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ