• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রোয়াংছড়িতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নের লক্ষে বিএনপি’র মত বিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2016   Monday

রোয়াংছড়িতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নের লক্ষে সোমবার এক সভার আয়োজন করা হয়।

 

রোয়াংছড়ি বিএনপির কার্যালয়ের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  উপজেলা বিএনপির সভাপতি মং চাথোয়াইপ্রু মারমা।  এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার মংচিংসা মারমা চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী সাচিংথুই মারমা,উপজেলা বিএনপির অন্যতম সদস্য অংচমং মারমা,বিডিআর (অব) থুইসাচিং মারমা সহ স্থানীয় বিএনপির উপজেলায়,ইউনিয়ন,ওয়ার্ড অঙ্গসংগঠনের সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলায় শাখার বিএনপির সাধারন সম্পাদক মাও সেতুং তঞ্চঙ্গ্যা। মত বিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা বক্তব্য রাখেন।

 

 উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড তৃণমূল পর্যায়ে নেতাদের সাথে মত বিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্তে  চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেয়েছেন তাঁদের নাম হলেন রোয়াংছড়ি সদর ইউনিয়নে উপজেলা যুব দল সভাপতি থুইসাচিং মারমা,আলেক্ষ্যং ইউনিয়নে উপজেলা বিএনপির অর্থসম্পাদক সাচিংথুই মারমা,তারাছা ইউনিয়নে উপজেলা বিএনপির নির্বাহী কমিটি অন্যতম সদস্য ও মেম্বার অংচমং মারমা,নোয়াপতং ইউনিয়নে উপজেলা বিএনপির অন্যতম সদস্য মংক্যচিং মারমা  (ঙৈচিং)।

 

বক্তারা ইউপি নির্বাচনেরোয়াংছড়ি উপজেলার বিএনপির মনোনীত প্রার্থীর পেছনে সকলকে একযুগে কাজ করার আহ্বান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ