• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার-ফিরোজা বেগম চিনু এমপি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2016   Sunday

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা উন্নয়ন ও নারী বান্ধব সরকার। নারীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আ’লীগ সরকার নারী শিক্ষার প্রসারে বিশেষ ভুমিকা রাখছে।

 

তিনি আরো বলেন, সরকার পার্বত্যাঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের শিক্ষা প্রসারে ব্যাপক কর্মকান্ড চালাচ্ছে। এ লক্ষ্যে পার্বত্য এলাকার প্রতিটি ইউনিয়নে একটি করে হাই স্কুল নির্মাণের ঘোষণা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।

 

রোববার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

 

স্কুল পরিচালনা কমিটির  সভাপতি আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন,ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা, রাঙ্গামাটি এমপি প্রতিনিধি মনোয়ারা জসিম, কাপ্তাই এমপি প্রতিনিধি ইব্রাহীম খলিল। বক্তব্য রাখেন কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানা ওসি রঞ্জন কুমার সামন্ত, স্কুল পরিচালনা কমিটির পক্ষে খোরশেদ আলম কাদেরী, পাইমংপ্রু মারমা, দীপ্তিময় তালুকদার, আবুল কাসেম, কাপ্তাই মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, ইউপি চেয়ারম্যান অংহ্লাচিং মারমা ও প্রধান শিক্ষক জয়াসীন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রাজেস ভট্টাচার্য্য। সভার পূর্বে ঝুলন দত্তের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ