• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভায়
নারীদের দেশ গড়ার কারিগড় হিসেবে নিজেকে যোগ্য করে তুলতে হবে- ফিরোজা বেগম চিনুএমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2016   Tuesday

নারীদের যার যার অবস্থানে থেকে দেশ গড়ার কারিগড় হিসেবে নিজেকে যোগ্য করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু। তিনি বলেন, সামাজিক অন্তরায় থেকে নারী সমাজ এখনো অনেকটা পিছিয়ে আছে। নারীদের অধিকার আদায়ে আমাদের সকলকে আরো আন্তরিক হতে হবে। সেই সাথে বাড়াতে হবে সহযোগিতার হাত।

 

“অধিকার মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।

 

জেলা প্রশাসন প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চিত্ত রঞ্জন পাল,  মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তীর নির্বাহী পরিচালক টুকু তালুকদার, সনাকের সদস্য এ্যাড: সুস্মিতা চাকমা, বাংলাদেশ রিগ্যাল এইড এর পক্ষে এ্যাড: পারভিন আক্তার প্রমূখ।

 

এর আগে দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালীতে স্থানীয় নাগরিক সমাজ, সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ও মহিলা সংগঠনের নের্তৃবৃন্দরা অংশগ্রহণ নেন।

 

আলোচনাসভা শেষে অতিথিরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত রাঙামাটির ১০জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আলোড়ন নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে রাঙামাটির ৪জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত একক অভিনয় এবং নৃত্য মঞ্জুল আলম মঞ্জু, একক অভিনয় পম্পি বড়ুয়া, অভিনয় এবং নৃত্য বন্যা এবং দেশাত্বাবোধক গানে প্রত্যয় বড়ুয়া ও সন্তানদের সাংস্কৃতিক অঙ্গণে সাফল্য অর্জন করায় সফল মা হিসেবে আলোড়ন নারী উন্নয়ন সংস্থার সদস্য ঝর্না বড়ুয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এরপর স্থানীয় নৃত্য শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

ফিরোজা  বেগম চিনু তার বক্তব্যে আরও বলেন, তিনি বলেন, আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অনুভব করেছিলেন নারীদের পেছনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বর্তমান সরকারের নারী অধিকার বাস্তবায়নে আন্তরিক ভাবে কাজ করছে। তৃণমূল পর্যায়ের নারীদের আতœকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নও করছে।

 

তিনি বলেন, এই উন্নয়নের অগ্রদূত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০২১সালের দেশকে মধ্যম আয়ের দেশ গড়ার ভিশনকে পূরণ করতে নারী-পুরুষের অংশগ্রহণ অপরিহার্য্য।

 

তিনি আরও বলেন, সামাজিকভাবে নারীদেরকে নারী হিসেবে মর্যাদা আমাদের দিতে হবে। সে বাঙ্গালী নারী হউক বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। বিশ্বনারী দিবসে “নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন রোধে জন সচেতনতা সৃষ্টি, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, ও ডিজিটাল বাংলাদেশ গড়তে নারীকে সম্পৃক্ত করার প্রতি অধিকতর জোর দেন তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ