• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে দুদিন ব্যাপী জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2016   Friday

শুক্রবার রাঙামাটিতে  দুদিন ব্যাপী জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু  হয়েছে।

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিট এর আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের অধীনে স্টাফ এবং প্যানেল আইনজীবীদের নিয়ে দুইদিন ব্যাপী “জেন্ডার সংবেদনশীলতা”শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিােরজা বেগম চিনু । এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতীপ রায় পাম্পু. জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, সিনিয়র এ্যাডভোকেট দুলাল কান্তি সরকার, মো: মোস্তফা জামিল, কর্মসূচী পরিচালক ব্লাস্ট প্রধান কার্যালয়ের এ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্লাষ্টের  প্রধান কার্যালয়ের ট্রেনিং সেল কনসালটেন্ট এ্যাডভোকেট ওয়াহিদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন  ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান।

 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন,নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকার ব্যপক কাজ করে যাচ্ছে। অগ্রসর সমাজের জন্য জেন্ডার সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সমাজে নারীদের উন্নয়ন ও সমতা আনয়নে ব্লাস্ট যে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

 

এ্যাডভোকেট প্রতীম রায় বলেন, বৈষম্য দূরীভুত করতে গেলে সমাজে অনগ্রসর অংশকে বাদ দিয়ে করা যায় না। তাই নারীর ক্ষমতায়নকে ইতিবাচক ও সমদৃষ্টিতে দেখতে হবে। 

 

দুইদিনের প্রশিক্ষণে প্রথম দিনে বিজ্ঞ প্যানেল আইনজীবীগণদের সাথে অধিকার, মৌলিক অধিকার ও মানবাধিকার এর সংজ্ঞা, পার্থক্য, বৈশিষ্ট্য, সামাজিকীকরণ প্রক্রিয়া, সেক্স এবং জেন্ডারের ধারণাগত স¦চ্ছতা এবং বিশ্লেয়ণ, জেন্ডার শ্রম বিভাজন বিষয়ে মতবিনিময়  করা হয় এবং বিভিন্ন ভিডিও,পাওয়ারপয়েন্ট উপস্থাপন, গ্রুপভিত্তিক বিভিন্ন কাজ এবং অংশগ্রহণমূলক পদ্বতি অনুসরণ করা ও আলোচনা করা হয় ।

 

দিনব্যাপী এ প্রশিক্ষণের সহায়ক ছিলেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের এ্যাডভোকেট তাজুল ইসলাম এবং এ্যাডভোকেট ওয়াহিদা বেগম ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ