• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

আগামী ২৩ এপ্রিল পানছড়ির ৫ ইউপিতে নির্বাচনঃ সকল রাজনীতি দলের প্রার্থীতা ঘোষনা

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2016   Friday

তৃতীয়ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচনকে কেন্দ্র সরগরম হয়ে উঠেছে। ইতোমধ্যে এ ৫টি ইউনিয়নে আওয়ামীলীগ, বিএনপি ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হয়েছে। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) এখনো কোনো প্রার্থীর নাম ঘোষনা করেনি। 

 

পানছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষনা অনুষায়ী আগামী ২৩ এপিল পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৭মার্চ। মনোনয়নপত্র বাচাই হবে ২৯ ও ৩০ মার্চ। আর প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল। উপজেলার পুরুষ ভোটার ২২৮৭৪ জন আর মহিলা ভোটার ২১৮৩৭জনসহ ৫টি ইউনিয়নে মোট ভোটার ৪৪৭১১জন। এর মধ্যে লোগাং ইউনিয়নে ভোটার ৮৪৬৬জন, চেংগী ইউনিয়নে ৫৭৯৯জন, পানছড়ি ইউনিয়নে ১৬২৫৯জন, লতিবান ইউনিয়নে ৬২৫০জন আর উল্টাছড়ি ইউনিয়নে ৭৯৩৭ জন ভোটার রয়েছে। নতুন ভোটার যোগ হলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।


পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া ও যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব বলেন,আগামী ২৩ এপ্রিল পানছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এরা হলেন ২নং লোগাং ইউনিয়নে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন সাহা, ২নং চেংগী ইউনিয়নে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান সাধন চন্দ্র চাকমা, ৩নং পানছড়ি ইউনিয়নে পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদ, ৪নং লতিবান ইউনিয়নে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কিরণ ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহির উদ্দীন।


পানছড়ি উপজেলার ইউপিডিএফের প্রতিনিধি জিদং চাকমা বলেন, কয়েক মাস আগে থেকে উপজেলার অধিকাংশ ভোটারদের থেকে জরিপ করে ১নং লোগাং ইউনিয়নে প্রদুত্তর চাকমা, ২নং চেংগী ইউনিয়নে কালাচাঁদ চাকমা, ৩নং পানছড়ি ইউনিয়নে প্রিয়ংকর চাকমা ৪নং লতিবান ইউনিয়নে শান্তি জীবন চাকমা ও ৫নং উল্টাছড়ি ইউনিয়নে বিজয় চাকমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সিলেকশন করা হয়েছে।


পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি বেলাল হোসেন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে প্রতিদ্বন্ধীতা করার জন্য উপজেলা ৫টি ইউনিয়নে আমরা ৫জনকে নির্ধারণ করেছি। এরা হলেন, ২নং লোগাং ইউনিয়নে উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাংবাদিক আবুল বাশার, ২নং চেংগী ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিশান চাকমা, ৩নং পানছড়ি ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের, ৪নং লতিবান ইউনিয়নে উপজেলার লতিবান ইউনিয়নের বিএনপি সভাপতি অক্ষয় ত্রিপুরা, ৫নং লতিবান ইউনিয়নে উপজেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক রিপন ত্রিপুরা।


এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) এখনো কোনো প্রার্থীর নাম ঘোষনা করেনি। যদিওবা বিগত ইউপি নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত সকল প্রার্থী বিজয়ী হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ