• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2016   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের  মাসিক সভার আয়োজন করা হয়।

 

জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানরা।  

 

স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সভায় জানান, রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে সমস্যা হচ্ছে। বর্তমানে ১৪জন ডাক্তার দিয়ে ১০০শয্যার রোগীদের সেবা প্রদান করা খুবই কষ্টসাধ্য হচ্ছে। ডাক্তার প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, হাসপাতাল এলাকার ভেতর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের বরাবরে অবৈধ দখলদারদের তালিকা, ম্যাপ প্রদান করা হয়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, জুরাছড়িসহ বিভিন্ন উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে। 

 

সভাপতির বক্তব্যে পরিষদ  চেয়ারম্যান বলেন, জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষা জাতির মেরুদন্ড তাই এ বিষয়টিকে আমাদের বেশী গুরুত্ব দিতে হবে। তিনি পরিষদে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের জেলার সামগ্রীক উন্নয়নের পাশাপাশি উপজেলা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সুষ্টভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ