• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপি’র টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2016   Sunday

রোববার খাগড়াছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখর দপ্তর সম্পাদক সুমেধ চাকমার স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদরের কাউন্সিল অীধবেশনে সভাপতিত্ব করেন পিসিপির নেতা দেবেশ চাকমা। জুয়েল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপির জেলা কমিটি’র সাংগঠনিক সম্পাদক তপন চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি সোনায়ন চাকমা, জেলা সদস্য জেসীম চাকমা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সদস্য প্রতিপন চাকমা।

 

প্রথম অধিবেশনের শুরুতে নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পুরাতন কমিটির বিলুপ্তি ও নতুন কমিটি ঘোষণা করেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি দেবেশ চাকমা।

 

পরে জুয়েল চাকমাকে সভাপতি, প্রতিপন চাকমাকে সাধারণ সম্পাদক, ক্লিনটন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কার্যকরী ১৭সদস্যসহ ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান তপন চাকমা।

 

দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রতিপন চাকমা। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রতনস্মৃতি চাকমা ও বিদায়ী কমিটির সভাপতি দেবেশ চাকমা।

 

সোনায়ন চাকমা বলেন,সমাজ ও জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা থাকতে হবে। কেবল পাঠ্যপুস্তকে সীমিত সিলেবাসে সীমাবদ্ধ না থেকে জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে যোগদান করতে।  তিনি যথাযথ শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে সামিল হওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

 

রতনস্মৃতি চাকমা বলেন, ছাত্রসমাজের মনে নতুন দিগন্তের আশার সঞ্চার করতে পাহাড়ি ছাত্র পরিষদ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। কোন মানবতাবিরোধী শক্তি আমাদের অস্তিত্ব ধ্বংস করতে পারবে না। শাসকশ্রেণীর অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। তিনি ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সভ্যতা, ইতিহাস রক্ষার জন্য ছাত্রসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ