• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীপংকর তালুকদারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চন্দ্রঘোনায় বিক্ষোভ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2016   Monday

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে রোববার রাতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ-সমাবেশ করেছে। 

 

বারঘোনা চান্দিমা সিনেমা হল প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলাবাগান চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে রাখেন জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক। জেলা আ’লীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মোক্তার,আ’লীগ নেতা মোঃ ইলিয়াছ মিয়া, কামরুল ইসলাম,আক্তার হোসেন মিলন, হুমায়ুনুর রহমান,সেলিম মন্টু, ছাত্রলীগ নেতা এ আর লিমন, প্রবণ পাল প্রমুখ।

 

এদিকে, একই দিন সন্ধ্যায় ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়ইছড়িতে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ইউনিয়ন আ’লীগ সভাপতি ছিদ্দিক আহমেদ, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবদুল হাই খোকন, ইউনিয়ন যুবণীগ নেতা অমল কান্তি, মাহবুব আলম, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান বাবু, বাবলু বিশ্বাস অমিত,আল আমিন, আবদুল আউয়াল রিপন, সাদ্দাম হোসেন রাসেল, তানভীর খান প্রমুখ।


বক্তরা বলেন আগামী ২৪ মার্চ পার্বত্য এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃত হুমকি অপহরণ, চাঁদাবাজী, হত্যা, গুমসহ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে জেলা আ’লীগের উদ্যোগে এক সমাবেশের ডাক দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার “ সিএইচটি জুম্ম ল্যান্ড” নামের একটি ফেইসবুক আইডি থেকে দীপংকর তালুকদারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। বক্তারা জড়িতদের অবিলম্বে আইনের আওতায় শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ