• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশে
পাহাড়ের অবৈধ অস্ত্রর উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে চিরুনী অভিযানের দাবি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2016   Thursday

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, ইউপি নির্বাচনে অস্ত্রধারী সন্ত্রাসীরা কোন সাধারণ প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। অস্ত্রের মুখে পাহাড়ে ভোটারদেরকে জিম্মি করে রাখা হয়েছে।

 

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আগামী দিনে পার্বত্য এলাকায় অস্থিরতার আরো প্রকট হবে।

 

পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে এক জনসমাবেশে দীপংকর তালুকদার  এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত  জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  চিংকিউ রোয়াজার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে রাখেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী,রিজার্ভবাজার ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক হেলালউদ্দিন,বনরূপা ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক তাপশ দে,অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান মহসিন রোমান,বাঙালী ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইকবাল প্রমুখ।

 

এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশ  নেন।  বিক্ষোভ সমাবেশ চলাকালে রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান থাকলেও পাহাড়ে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নিচ্ছে না ।

 

তিনি  আরও বলেন জাতীয় সংসদেও এ বিষয়ে একাধিকবার  উপস্থাপন করা হয়েছে । অথচ এর কোন লক্ষন দেখা যাচ্ছে না। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারসহ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে জনমনে অসন্তোষ আরো বাড়বে বলে মন্তব্য করেন।

 

সমাবেশে বক্তারা পার্বত্য এলাকায় চলমান খুন, চাঁদাবাজীসহ অস্ত্রধারীদের সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হলে সাধারণ মানুষের এ আন্দোলন আগামীতে আরো কঠোর হবে বলে হুশিয়ারী  উচ্চারণ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ