• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বাঘাইছড়িতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে বিজয়গিরি চাকমার মর্মান্তিক মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2016   Friday
বিজয় গিরি চাকমা

বিজয় গিরি চাকমা

বুধবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে বিজয়গিরি চাকমার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বৎসর। এসময় তিনি মোটর সাইকেল চালাচ্ছিলেন।

 

উল্লেখ্য,স্বর্গীয় বিজয় গিরি চাকমা হিলবিডি টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক দিশারী চাকমা বড় বোনের জামাই এবং দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাকমার ভাইরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্বীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব রেখে গেছেন।

 

পারিবারি সূত্রে জানা গেছে,বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি গ্রামের বিজয়গিরি চাকমা মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন।  এসময় এফ ব্লক গ্রামে পৌঁছলে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু  হয়। এতে কিছু বুঝে ওঠার আগে তাঁর উপর একটি সুপারি গাছ ভেঙে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বিকেল সাড়ে পাঁচটায় সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক বিজিয়গিরি চাকমাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমা, উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামের লোকজন তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিজয়গিরি চাকমার গ্রামের বাড়ীতে যান। আগামী মঙ্গলবার উগলছড়ি গ্রামে নিজ বাস ভবনে তার সদগতি ও আত্নার প্রতি শান্তি কামনার উদ্দেশ্য ধর্মীয় অনুষ্ঠানসহ সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হবে।

 

আগামী মঙ্গলবার স্বর্গীয় বিজয়গিরি চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য তার আত্বীয়-স্বজনসহ বন্ধু-বান্ধব ও হিতাকাংখিদের অনুরোধ জানিয়েছেন তার পরিবারের পক্ষ থেকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ