• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
অন্যান স্থানের ন্যায় পার্বত্যাঞ্চলের যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে-ফিরোজা বেগম চিনু এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2016   Saturday

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু দেশের অন্যান স্থানের ন্যায় সরকারের প্রতি পার্বত্যাঞ্চলের যুদ্ধাপরাধীদের বিচারের দাবী জানিয়েছেন ।

 

তিনি বলেন, পার্বত্যাঞ্চলে স্বাধীনতা বিরোধী চক্ররা এখনো সক্রিয় রয়েছে। দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে তারা এখনো তৎপর রয়েছে। স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আনার জন্য তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

 

শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবরদের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সংবর্ধনা  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার মোঃ সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,  জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সান্তনা চাকমা, অমিত চাকমা রাজু ও নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু।

 

পরে অতিথিরা পরিষদ কর্তৃক জেলার ৫জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ২হাজার ৫শত টাকার প্রাইজবন্ড’সহ মোট ৯২জন মুক্তিযোদ্ধাকে ১হাজার টাকা করে সম্মাননা প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা  বেগম চিনু আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিদানের ফলে আমরা আজ পেয়েছি একটি লাল সবুজের পতাকা, একটি মানচিত্র ও স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়নের কথা চিন্তা করে জাতির পিতা বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা তাদের সম্মানি ভাতা, সন্তানদের চাকুরী  কোঠাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন, যা অন্য কোন সরকার করেনি।

 

তিনি বলেন, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখি, বিএনপি স্বাধীনতা বিরোধী সেই আল বদর রাজাকার জামাত নেতাদের সাথে জোট বেঁধে সরকার গঠন করেছিল। যে মানচিত্র ও পতাকার বিরোধীতা জামাত নেতারা করেছিল তারা তাদের গাড়ীতে-বাড়ীতে পতাকা লাগিয়ে চলাফেরা করছিলো যা আমাদের দেশের জন্য ছিল কলংকময়। দেশের মানুষ যখন বুঝতে পেরেছে বিএনপি-জামাত এই দেশকে পাকিস্তানি জঙ্গী রাষ্ট্রে পরিনত করার পায়তারা করছে তখন আবার তারা ভোটের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগকে জয়ী করে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেয়। জননেত্রী শেখ হাসিনার কারনে আজ দেশ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

 

অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল উন্নয়য়ে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বিশ্বের মাঝে উন্নত দেশ হিসেবে লাল সবুজের বাংলাদেশ স্থান পেয়েছে।  দেশের কল্যাণ ও উন্নয়নে মুক্তিযোদ্ধারা যেভাবে জাতির পিতার পাশে ছিল উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় সেভাবে আগামীতেও শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ