• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

জুরাছড়িতে চার ইউনিয়নে ১২১জন মনোনয়ন মনোনয়ন পত্র দাখিল চেয়ারম্যান ও সাধারন সদস্য পদে ৩ নারীর মূখ

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2016   Monday

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় চার ইউনিয়নে ১২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।  এর মধ্যে জুরাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ও সাধারণ ২৯ জন, বনযোগীছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ও সাধারণ ২২ জন, মৈদং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ও সাধারণ ৩২ জন এবং দুমদুম্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ও সাধারণ ২৬ জন রোববার মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এছাড়া জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১জন ও একই ইউনিয়নের ৩ ও ৯ নং সাধারণ সদস্য পদে ২জন নারী মনোনয়নপত্র জমার বিষয়টি সহকারী রিটানিং কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।

 

জুরাছড়ি উপজেলার চার ইউনিয়নের মনোনয়নপত্র দাখিল শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১২ জন জমা দিয়েছেন। তারা হলেন, ১নং জুরাছড়ি ইউনিয়নের ক্যানন চাকমা (স্বতন্ত্র), মিতা চাকমা (স্বতন্ত্র), জাপানী বিজয় দেওয়ান (স্বতন্ত্র)। ২নং বনযোগীছড়া ইউনিয়নের সন্তোষ বিকাশ চাকমা (স্বতন্ত্র), বিনোদ কুমার চাকমা (স্বতন্ত্র), সুরেশ কান্তি চাকমা (স্বতন্ত্র)। মৈদং ইউনিয়নের মঙ্গল কুমার চাকমা (স্বতন্ত্র), সাধনা নন্দ চাকমা (স্বতন্ত্র), লাল বিহারী চাকমা (স্বতন্ত্র)। দুমদুম্যা ইউনিয়নের তরুন মনি চাকমা (স্বতন্ত্র), শান্তি রাজ চাকমা (স্বতন্ত্র), রাজিয়া চাকমা (স্বতন্ত্র)।


এদের মধ্যে জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী ও মৈদং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লাল বিহারী চাকমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁরা দলের গুরুত্বপূর্ন দায়িত্বে থাকার সত্বেও দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করছেন না। তবে এটি তাদের নির্বাচনী কৌশল বলে অনেকের ধারনা।


এদিকে জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউনিয়নের সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউনিয়নের সাধনা নন্দ চাকমা এবং দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শান্তি রাজ চাকমাকে জনসংহতি সমিতি সমর্থন দিয়েছেন।


একাধিক সূত্রে জানা গেছে, দলীয় প্রতীকে নির্বাচন হলেও আওয়ামী লীগের দলীয় কর্মীরা দলীয় প্রতীকে মনোনয়নপত্র জমা দেননি। তবে বিএনপি থেকে কোন দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ