• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রুমায় ইউএনও অফিসে হামলা, আহত ২

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2016   Thursday

বৃহস্পতিবার বান্দরবান রুমা উপজেলা নির্বাহী কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্দকারীরা। এতে অফিস সহায়কসহ দুইজন আহত হয়েছে ও অফিসের একটি গাড়ীর কাচ ভেঙ্গে  গেছে। আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রুমা উপজেলা নির্বাহী মেজিস্ট্রেটের তত্ত্ববাধানে প্রাকৃতিকভাবে সৃষ্ঠ বগালেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ইউএনও’র নির্দেশে বগালেকের আশপাশে স্থানীয়দের গড়ে তোলা পাঁচটি কটেজ ভেঙ্গে ফেলা হয়। এতে ক্ষুব্দ হয়ে উঠে স্থানীয় বগালেকবাসিরা।  সূত্র মতে,বগালেকের স্থানীয় টিম বমের তিনটি কটেজ, ইয়াং বম এসোসিয়েশনের একটি ও লালরাম বমের একটি কটেজ ভেঙ্গে ফেলা হয়। এলাকাবাসিদের দাবি উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্যায়ভাবে কোনো ধরণের নোটিশ ছাড়াই তাদের কটেজ ভেঙ্গে দিয়েছেন। তারা প্রাকৃতিকভাবে সৃষ্ঠ বগালেকের আশপাশে ঘর নির্মাণ করে যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। বাঁচার তাগিদে আয় উপার্জনের জন্য তারা কটেজ নির্মাণ করেছেন গত ২০ বছর আগে।

 

এদিকে, বৃহস্পতিবার দুপুরে কটেজ ভেঙ্গে দেওয়াতে ক্ষুব্দ হয়ে রুমা বগালেকবাসি ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে ইউএনও প্রত্যাহারের দাাবিতে বিক্ষোভ মিছিল করে। এসময় মিছিলকারীরা ইউএনও অফিস ঘেরাও করে রাখে। এক পর্যায়ে মিছিলকারীরা ক্ষুব্দ হয়ে ইট-পাটকেল ছোড়ে ও অফিসে ভাংচুর চালায়। মিছিলকারীদের হামলায় ইউএনও অফিসের অফিস সহায়ক তপন কান্তি দাশ ও স্থানীয় এলভিস বম আহত হন। আহতদের রুমাা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ইয়াং বম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভানরাম সিয়াম বম জানান, মঙ্গলবার কটেজ ভাঙ্গার আগে তাদেরকে কোনো ধরণের নোটিশ দেওয়া হয়নি। তাছাড়া ভেঙ্গে ফেলার মতো কোনো কারণও নেই। তারা ওই জায়গাতে যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। বগালেকটি সুরক্ষার দায়িত্ব স্থানীয়রা যুগ যুগ ধরে পালন করে আসছে। অন্যায়ভাবে কটেজ ভেঙ্গে দেওয়াতে স্থানীয় বিক্ষুব্দ জনতা ইউএনও অফিস ঘেরাও ও প্রত্যাহারের দাবিতে বিক্ষুভ মিছিল করে। মিছিলে বাধা দেওয়া হয়।

 

রুমা থানা ওসি মো: শরিফুল ইসলাম জানান, বগালেকের মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষুব্দ হয়ে বৃহস্পতিবার ইউএনও অফিসে হামলা চালানো হয়েছে। হামলায় অফিস সহায়কসহ দুইজন আহত হয়েছে, একটি গাড়ী ভাংচুর করেছে বিক্ষুব্দকারীরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল দস্তরী বলেন, বগালেকের পাড়ে বেশ কয়েকটি টয়লেট রয়েছে। পাড়ের আশপাশে কটেজও নির্মাণ করা হয়েছে। বগালেকের পাড় থেকে টয়লেট ও কটেজ সরিয়ে ফেলার জন্য কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। তারা তা আমলে নেয়নি। যার কারণে বগালেকের সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ