• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কবাখালী ও পানছড়ি সদর ইউনিয়নের পরাজিত প্রার্থীদের সংবাদ সন্মেলন
৮টি কেন্দ্রে সরকারী দলীয় প্রার্থীদরে বিরুদ্ধে ভোট জালিয়াতি অভিযোগঃ পূন: নির্বাচনের দাবী

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2016   Sunday
no

no

শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ও পানছড়ি সদর ইউনিয়নে সরকারী দলের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে ৮টি কেন্দ্রে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছেন।


রোববার খাগড়াছড়ি জেলাশহরের একটি রেস্টুরেন্ট-এ কবাখালীর বর্তমান চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা ও পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রিয়ংকর চাকমা সংবাদ সম্মেলনে লিখিত এসব করেন।

 

অভিযোগে বলা হয়, শুধু জালিয়াতি নয়, কবাখালীতে হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় ও ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় সাম্প্রদায়িক উম্মাদনা সৃষ্টির মাধ্যমে পাহাড়ি ভোটারদের তাড়িয়ে দেয়া হয়েছে। এসময় প্রশাসনকে বিষয়টি তাৎক্ষনিক জানানো হলেও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করেননি। ফলে এসময় পোলিং এজেন্টদের জিম্মি করে খুশীমতো ‘নৌকা’ প্রতীকে সিল মারা হয়েছে।


সংবাদ সম্মেলনে প্রিয়ংকর চাকমা অভিযোগ করে বলেন, ৬টি কেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর লোকজন তিন স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সিল মেরেছে।


বিষয়টি লিখিতভাবে রির্টানিং অফিসারকে তিনি নিজে এবং অপর দুই প্রার্থী আফজাল মিয়া ও ক্যজরী মারমা’র স্বাক্ষরে জ্ঞাত করা হলেও তিনি কোনই ব্যবস্থা নেননি বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত কবাখালী ইউনিয়নের জাসদ প্রার্থী কমল বিকাশ চাকমাও অন্য দুই প্রার্থীর বক্তব্যের সাথে একমত প্রকাশ করেন। তাঁরা বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার দলীয় প্রার্থীরা আতংক সৃষ্টি করে তাঁদের নিশ্চিত জয় কেড়ে নিয়েছেন। তাই তাঁরা নিরপেক্ষ জনমত প্রতিফলনে স্বার্থে এই দুই ইউনিয়নের ফলাফল স্থগিত করে ৮টি কেন্দ্রে পূন: নির্বাচনের দাবী জানান।


জেলা নির্বাচন কর্মকর্তা মো: নুরুল আলম জানান, কেন্দ্র ওয়ারি ভোটের ফলাফল ঘোষণা, ভোট গ্রহণ স্থগিত করা কিংবা কেন্দ্রে উদ্ভুত পরিস্থিতি সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সংশ্লিষ্ট পিসাইডিং অফিসারের। এরপরও যদি কোন প্রার্থী সংক্ষুব্ধ হন তাহলে তিনি ইলেকশন ‘ট্রাইব্যুনাল’-এ যেতে পারেন।


কবাখালী ও পানছড়ি সদর ইউনিয়নের নৌকা প্রতীকের জয়ী প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও নাজির হোসেন জানান, দিনে-দুপুরে ভোট গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সব প্রার্থীর পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন। সুতরাং কেন্দ্রের বাইরের পরিস্থিতির সাথে ফলাফলের কোনই সম্পর্ক থাকতে পারে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ