• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

তনু হত্যার বিচারসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে
সোমবার আধাবেলা হরতালের সমর্থনে রাঙামাটির কতুকছড়িতে পিসিপির বিক্ষোভ-মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2016   Sunday

রোববার রাঙামাটির কতুকছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-মিছিল করেছে।

 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাসহ পাহাড় ও সমতলে সকল নারী-শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে সোমবার (২৫ এপ্রিল)  সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও প্রগতিশীল ছাত্র জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে এবং বান্দরবানে আলীকদমে পাহাড়িদের উপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়। 

 

পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বিক্ষোভ মিছিলটি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্টু চাকমা, রাঙামাটি সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক বিপ্লব চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলার সভাপতি মন্টি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি সদর থানা শাখার সাধারণ সম্পাদক নিশান চাকমা প্রমুখ।


বক্তারা ২৫ এপ্রিল দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থন জানিয়ে বলেন,সংরক্ষিত এলাকায় সংঘটিত তনু হত্যার ঘটনা এক মাসের অধিক অতিক্রান্ত হলেও এখনো কোন অপরাধীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়নি। উপরন্তু ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে নানা তালবাহানা চালানো হচ্ছে। একইভাবে ২০ বছরেও হয়নি পার্বত্য চট্টগ্রামে কল্পনা চাকমা অপহরণের বিচার। এছাড়া বিভিন্ন সময়ে সংঘটিত পাহাড়ি নারী ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনারও কোন বিচার হচ্ছে না। এই বিচারহীনতার কারণেই সারাদেশে আজ নারী নির্যাতন উদ্বেগজনকহারে বেড়ে চলেছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না।


বক্তারা হরতাল সফল করার মাধ্যমে তনু হত্যাসহ সকল নারী শিশু ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারের দাবিতে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।


সমাবেশ থেকে বক্তারা বান্দরবানের আলীকদমে গত ১৮ ও ১৯ এপ্রিল দু`দফায় পাহাড়িদের উপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান বলে প্রেস বার্তায় বলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ