• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে পুন: নির্বাচনের দাবিতে জেএসএস’র সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2016   Monday

গেল ২৩ এপ্রিল অনুষ্ঠিত বান্দরবানে ইউনিয়ণ পরিষদ নির্বাচনে সরকারী দলের নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে জাল ভোট প্রদানের প্রতিবাদে ও পুন:নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জনসংহতি সমিতি  (জেএসএস) ।

 

জনসংহতি সমিতি  (জেএসএস) এর বান্দরবান জেলা শাখার কার্যালয়ে সংবাদ সন্মেলনেএ সময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর উপজেলা চেয়ারম্যান ও জেএসএস এর রোয়াংছড়ি উপজেলা সভাপতি ক্যবামং মার্মা, আলেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাচিংথুই, রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মংপ্রু, রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অংশৈমংসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সংগঠনের নেতা কর্মীরা।

 

সংবাদ সম্মেলনে জেএসএস নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বান্দরবানের ২৫টি ইউনিয়নের ফাঁসিয়া খালি, নোয়াপতং, সরই ও সুয়ালক ছাড়া বাকি ২১টি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়নি। ২১টি ইউনিয়নের প্রত্যেকটিতে ভোট গননার সময় ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থী ও কর্মীদের সিলযুক্ত একাধিক নকল ব্যালট পেপার পাওয়া গেছে। এর মধ্যে আমরা কিছু নকল ব্যালট পেপার সংগ্রহ করতে সক্ষম হয়েছি। যার সাথে আসল ব্যালট পেপারের কোন মিল নেই। নকল ব্যালটে ভোটের প্রতিক আগে পরে দেয়া হয়েছে। এছাড়া কাগজ অত্যান্ত নিম্নমানের ও আকারে ছোট। এগুলো দেখার পর প্রতিপক্ষের পোলিং এজেন্টরা প্রতিবাদ করলে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে তর্ক-বিতর্ক শুরু হয়েছে।

 

সংবাদ সন্মেলনে আরো দাবী করা হয়, বান্দরবান রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ১নং আলেক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪৩টি, ৪নং কচ্ছপতলি জুনিয়র হাইস্কুল থেকে ৭টি, ৮নং হান্টুহ্রী প্রাথমিক বিদ্যালয় থেকে ৮৯টি, ৯নং বেক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬৯টি, তারাছা ইউনয়নের ১নং ওয়ার্ডের তুংপ্রু পাড়া কেন্দ্রে ৭২টি, ২নং ওয়ার্ডের ছাইঙ্গ্যা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৬২টি, রোয়াংছড়ি সদর ইউনিয়নের রোয়াংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫০০টিরও বেশি ব্যালট পেপারসহ আরো অনেক কেন্দ্র একাধিক ব্যালট পেপার পাওয়া গেছে।

 

 সংবাদ সম্মেলনে  নেতৃবৃন্দ এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে  পুন: নির্বাচনের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ