• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

হিলবিডি ২৪ ডটকমে প্রকাশিত সংবাদে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্য
স্বাস্থ্য সেবা ও অফিস পরিচারনার লক্ষে যা করনীয় তা তাই করে যাচ্ছি-ডাঃ বিপাশ খীসা

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2016   Monday

জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সঠিকভাবে অফিস পরিচালনা করার লক্ষে আমার যে সব করনীয় আমি তাই করে যাচ্ছি।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা আনিত অভিযোগের ভিত্তিতে সোমবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা হিলবিডিটোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে মুঠোফোনে এ প্রতিক্রিয়ার কথা জানান।

 

উল্লেখ্য,গেল রোববার গেল রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসার অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ ছাড়া ডাঃ বিপাশ খীসার মাসে ২৮ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার তথ্য পেয়েছে জেলা পরিষদের সদস্য সাংবাদিকদের জানিয়েছেন। এসব তথ্য পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক নিউজপোর্টাল ও ফটোগ্রাফি ওবেসাইট হিলবিডিটোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়। 

 

ডাঃ বিপাশ খীসা আরও বলেন, তার অধীনস্থ সকল কর্মকর্তা-কর্মচারীদের ভালবাসেন। তাদের চাকুরী কিংবা অর্থনৈতিক ক্ষতির চিন্তা তিনি কখনো করেননি।  তিনি তাদের সব সময় মঙ্গল কামনা করেছেন। তবে স্বাস্থ্য সেবা কিংবা অফিসিয়ালি সুশৃংখলভাবে পরিচালনার স্বার্থে তার  যা করনীয়  তিনি তাই করতে বাধ্য হচ্ছেন। 

 

অনুপস্থিতির প্রসঙ্গে  তিনি বলেন, সরকারী বিভিন্ন সভায় যোগদান করতে হয়। যার ফলে কর্মস্থলে মাসে ২০ দিন প্রায় অনুপস্থিত থাকতে হয়। যা  তার সরকারী বিভিন্ন সভায় যোগদান কাগজ-পত্র  তার হাতে রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ