• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বান্দরবানে ইউপি’র পুনঃনির্বাচন ও হামলাকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2016   Wednesday

বান্দরবানে ইউপি নির্বাচনে প্রশাসনের যোগসাজশে জাল ব্যালট পেপারের মাধ্যমে আওয়ামীলীগের ব্যাপক ভোট ডাকাতি এবং লামার গজালিয়ায় জনসংহতি সমিতি ও পিসিপি’র সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।

 

বক্তারা বান্দরবানে আওয়ামীলীগ কর্তৃক ছাপানো নকল ব্যালট পেপারের মাধ্যমে জালিয়াতির নির্বাচন বাতিল করে গজালিয়া ইউপিসহ ২৫টি ইউপিতে পুনঃরায় নির্বাচন ও লামায় জনসংহতি সমিতি ও পিসিপি’র সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের জনসগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিতে বাধ্য হবে।

 

বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বান্দরবানের মত রাঙামাটিতে ইউপি নির্বাচনে ভোট জালিয়াতী করা হলে পার্বত্য চট্টগ্রামে আগুন জ্বলবে। তার জন্য দায় সরকারকে নিতে হবে। 

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমা। প্রধান বক্তা ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা উদয়ন ত্রিপুরা।

 

বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুপ্রভা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জুয়েল চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সভাপতি টোয়েন চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন পার্বত্য জনসংহতি সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরৎজ্যোতি চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল সংগঠনের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা এলাকা ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সমাবেশ করা হয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করে আরো বলেন, গত ২৩ এপ্রিল বান্দরবানের ইউপি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামীলীগ পূর্ব-পরিকল্পনা অনুসারে শত শত নকল ব্যালট পেপার ছাপিয়ে প্রশাসনের যোগসাজশে আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি উৎসবে মেতে উঠেছিল। ছাত্রলীগ-যুবলীগের তান্ডবের কারণে সাধারণ ভোটাররা কেউ ভোট দিতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ