• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা গ্রহন পদ্ধতি কার্যক্রম জোরদার করনের লক্ষ্য অবহিত করন সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2016   Thursday

প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম জোরদার করনের অংশ হিসেবে বুধবার রাঙামাটিতে  জেলা পর্যায়ের দিনব্যাপী এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের  আয়োজিত অবহিত করন সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সভায়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, সদর উপেজলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহী বনানী বক্তব্য দেন।

 

সভায় প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করেন এনজেন্ডার হেল্থ এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজমল হোসেন।

 

সভায় রাঙামাটি জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা ও উপজলা পর্যায়ের  ঈমাম সমিতির নেতৃবৃন্দ ও স্টোক হোল্ডারগন উপস্থিত ছিলেন।

 

সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করন সহ প্রসব পরবতৃী পরিবার পরিকল্পনা গ্রহন এবং স্থায়ী জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহনে সক্ষম দম্পত্তিদের ব্যাপক হারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন  পরিকল্পনা প্রনয়ন করা হয়।

 

সভায় বক্তরা বলেন, প্রত্যান্ত অঞ্চলের বসবাসরত নিরক্ষর মানুষগুলোকে সচেতন করার পাশাপাশি বাল্য বিবাহ রোধ করতে পারলে মার্তৃমৃত্যু হার অনেকাংশে কমে আসবে। এ জন্য মান্দ্রাতা আমলের প্রচারনা বার্তাগুলো পরিহার করে নতুন নতুন পদ্ধতিতে প্রচারনা চালাতে হবে।

 

বক্তরা আরো বলেন, বর্তমান সরকার পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে প্রদান করছে। কিন্তু প্রত্যান্ত এলাকার মানুষ সে পদ্ধতিগুলো সম্পর্কে অনেকাংশে অবগত নয়। স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক  ও বিশেষ করে ধর্মীয় প্রধানদের এ সচেতন বার্তাগুলো সকলে মিলে প্রচার করে সচেতনতা বাড়াতে হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ