• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির  বিলাইছড়ি উপজেলায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বিলাইছড়ি উপজেলা কনফারেন্স রুমে উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামাবতি চাকমা।

 

কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা নিরাপদ মাতৃত্ব বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.রফিকুল ইসলাম এবং জন্ম নিবন্ধন ,পরিবেশ ও স্যানিটেশন বিষয়ে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামাবতি চাকমা। কর্মশালায় বক্তারা শিশু ও নারীর অধিকার প্রতিষ্ঠা করে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে অধিক জনসচেতনতা সৃষ্টিসহএলাকায় বাল্য বিবাহ রোধ ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে ভবিষ্যত প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

 কর্মশালায় মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়ুয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি জসীম উদ্দিন তালুকদারসহ সরকারী কর্মকর্তা,এনজিও ও জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,ধর্মীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ