• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দেশে টানা অবরোধ ও হরতালের কারণে
রাঙামাটিতে পর্যটক শুন্য

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2015   Sunday

দেশে টানা অবরোধ ও হরতালের কারণে প্রাকৃতিক সৌন্দর্য্যর রাণী রাঙামাটির পর্যটন স্পটগুলোতে পর্যটক শুন্য। পর্যটনের ভরা মৌসুমে পর্যটকের পদাভারে মূখরিত হয়ে উঠলেও এ বছর ভিন্ন চিত্র। এভাবে দেশের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করলে রাঙামাটির পর্যটনের ব্যবসায় ধ্বস নামার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট মনে করছেন।

 এদিকে, দেশের চলমান অস্থিরতার কারণে পর্যটক না আসায় রাঙামাটি সরকারী পর্যটনে ২০ থেকে ৩০ লাখ টাকা লোকসানী গুনতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রতিমাসে এ খাতকে ৩৫ থেকে ৪০ লাখ টাকা রাজস্ব আয় হয়ে থাকে বলে জানা গেছে।

 

জানা গেছে, রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে প্রতি বছর শীত মৌসুমে দেশ-বিদেশের ভ্রমন পিপাসু পর্যটকদের পর্যটন স্পটগুলো পর্যটকের পদাভারে মুখরিত হয়। কিন্তু ৫ জানুয়ারী থেকে দেশের টানা অবরোধ ও হরতালের কারণে রাঙামাটির পর্যটন স্পটগুলোতে পর্যটন শুন্য রয়েছে। এতামধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে যারা অগ্রিম রুম বুকড করেছেন তারাও দেশের চলমান অস্থিরতার কারণে বুকিং বাতিল করেছেন। সাধারন সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস পর্ষন্ত এ পর্যটন মৌসুম ধরা হয়ে থাকে।

 

সূত্র আরও জানায়, রাঙামাটি পর্যটন স্পটের মধ্যে রয়েছে, পর্যটনের ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, রাজ বন বিহার,জেলা প্রশাসনের বাংলো, বালুখালী কৃষি খামার, টুক টুক ইকোভিলেজ, কাপ্তাই হ্রদের মনোরম নৌভ্রমন, আদিবাসীদের জীবনযাত্রা, কাপ্তাই জল বিদ্যূৎ উৎপাদন কেন্দ্র, কর্ণফূলী পেপার মিলস্ ও কাপ্তাই জাতীয় উদ্যোন ইত্যাদি।

 

সম্প্রতি রাঙামাটির সরকারী পর্যটন স্পট এলাকায় সরেজমিনের সময় কোন পর্যটকের দেখা মিলেনি। দুএকজনের দেখা মিললেও তারা স্থানীয় লোকজন। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে রাঙামাটি সরকারী পর্যটন কর্তৃপক্ষ পর্যটন স্পটগুলো সৌন্দর্য্য বৃদ্ধিসহ সংস্কারের কাজ করেছিল। কিন্তু দেশের চলমান অস্থিরতার কারণে পর্যটন ভরা মৌসুমে পর্যটক শুন্য। পর্যটক না আসায় এ ব্যবসার সাথে সংশি¬ষ্টরা হাতগুটিয়ে বসে রয়েছেন।

 

সরকারী পর্যটন স্পট এলাকার ভ্রাম্যমান ব্যাগ ও ফল বিক্রেতা রহিমা, বেবী চাকমা জানান, পর্যটক আসলে দুএকটা আয়-রোজগার হয়। কিন্তু কয়েক দিন ধরে পর্যটক না আসায় সেই আয় হচ্ছে না। তারপরই পর্যটক আসবে আশায় দোকান খুলে বসে রয়েছি। সরকারী পর্যটন ঘাটের বোট ইজাদার রমজান জানান, গত ৫ জানুয়ারী থেকে অবরোধের কারণে পর্যটক না আসায় লোকসানি গুনতে হচ্ছে এবং কর্মচারীরা হাতগুটিয়ে বসে রয়েছে।

 

জজ মোটেলের ব্যবস্থাপক মোঃ বিল্লা জানান, অবরোধ শুরু আগে প্রচুর পর্যটকের এসেছিল। অবরোধ শুরুর পর তার মোটেলে পর্যটক শুন্য রয়েছে।

হোটেল সুফিয়ার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম মুন্না বলেন, টানা অবরোধের কারণে তার হোটেলে সব রুম খালী। পর্যটন মৌসুমের জন্য পর্যটকরদের রুমের ডিসকাউন্টের ঘোষনা দেয়ার পরও কোন পর্যটকের দেখা মিলছে না।

 

রাঙামাটি সরকারী পর্যটন হলিডে কমপে¬ক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, চলমান অবরোধ ও হরতালের কারণে রাঙামাটিতে একেবারেই পর্যটক শুন্য। অবরোধ শুরুর অগে তার মোটেলে যারা অগ্রিম রুম বুকড করেছিলেন তারাও রুম বাতিল করেছেন। তিনি আরও জানান, পর্যটন মৌসুমকে সামনে রেখে রাঙামাটি সরকারী পর্যটন স্পট সৌন্দর্য্য বৃদ্ধিসহ সংস্কার কাজ করা হয়েছে। কিন্তু পর্যটক শুন্য। তার মতে, গত ৫ জানুয়ারী থেকে এ পর্ষন্ত অবরোধের কারণে তার মোটেলে ২০ থেকে ৩০ লাখ টাকা লোককাসানী গুনতে হচ্ছে। তবে দেশের স্বাভাবিক অবস্থা বিরাজ করলে প্রতিমাসে ৩৫ থেকে ৪০ লাখ টাকার রাজস্ব আয় হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ