• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সরকারের সাফল্য নিয়ে কাউখালীতে প্রেস ব্রিফিং

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2016   Tuesday

 

বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে কাউখালীতে প্রেস ব্রিফিং করেছে রাঙামাটি জেলা তথ্য অফিস।

 

মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা কৃপাময় চাকমা।

 

কাজী শফিকুল ইসলাম বলেন, ৬০ দশকে দেশের অনেক অঞ্চলের মানুষ না খেয়ে থাকতো, কিন্তু এখন খাদ্য উদ্বৃত্ত থাকে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উদ্বৃত্ত ২৫ লক্ষ মেট্রিক টন খাদ্য রপ্তানি করা হয়েছে। বিশ্বের ধান উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। সরকারের পলিসি, কৃষি বিভাগ আর এদেশের কৃষক এই তিনটির সমন্বিত প্রচেষ্টাই এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনে দিয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে নারী উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরে বলা হয়, নারীর প্রতি সহিংসতা রোধ, জাতীয় সংসদে সংরক্ষিত নারী সদস্যদের আসন বৃদ্ধি, নারী সমাজকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করণ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ২৮টি মন্ত্রণালয় জেন্ডার বাজেট প্রতিবেদন প্রণয়ন করেছে সরকার।

 

এছাড়া ৮ম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন, পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষনা এবং সাংবাদিকদের কল্যানে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করার কথা যেমনি উঠে আসে তেমনি গতিশীল ও যুগোপযোগী স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত, শিশু মৃত্যুর হার কমিয়ে আনাসহ স্বাস্থ্য খাতে অভাবনীয় সাফল্য অর্জনের কথ ও তুলে ধরা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ