• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

৭ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2016   Thursday

বৃহস্পতিবার ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা ২০১৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। 

 

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকম।  জেলা পরিষদের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভাঃ) উত্তম খীসা। 

 

অনুষ্ঠানে অনন্য মেধা, ট্যালেন্টপুল ও সাধারণ এই তিন ক্যাটাগরিতে ৭ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় জেলার মোট ১০টি উপজেলার ১হাজার ৯শত ৫৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১শত ৬০জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলা থেকে অনন্য মেধায় ১জন, অন্যান্য উপজেলায় ট্যালেন্টপুলে ৩৭জন এবং সাধারণে ১২২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ৭ম শ্রেণী শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২শত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কথা উল্লেখ থাকলেও আগামীতে এ সংখ্যা বৃদ্ধি করা হবে। একইভাবে আগামী বছর হতে ৪র্থ শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এতে করে এ ধরনের উদ্যোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফলের তাড়না তৈরি করবে এবং শিক্ষক ও অভিভাবকদের অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের গুণগত শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে  শিক্ষক ও অভিভাবকদের তিনি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ