• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শহীদ আবদুল আলী একাডেমীর প্রতিষ্ঠাতা মরহুম হাজী আবদুল বারী মাতব্বর-এর মৃত্যু বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2016   Thursday

বৃহস্পতিবার রাঙাামাটির শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাজী আবদুল বারী মাতব্বর এর মৃত্যু বার্ষিকী ও স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।

 

 বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদ সদস্য ও শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুল মনসুর চৌধুরী,  রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, শহীদ আবদুল আলী একাডেমী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সত্য নন্দী, এসএমসি কমিটির সদস্য মোঃ ছাওয়াল, স্কুলের প্রতিষ্ঠাতা হাজী আবদুল বারী মাতব্বর এর পুত্র হাজী হারুন মাতব্বর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী।  অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের ২০জন মেধাবী শিক্ষার্থীকে দারিদ্র সহায়তা বৃত্তি ও ১০জনকে মেধাবৃত্তি প্রদান করেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে এ সরকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। তারমধ্যে বছরের ১ম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই প্রদান, শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষাবৃত্তি প্রদান, বিদ্যালয় সংষ্কার, আবাসিক বিদ্যালয় নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ উল্লেখযোগ্য।

 

তিনি শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের এ শিক্ষাবৃত্তি প্রতিবছর সচল রাখতে পরিষদ থেকে ৫লক্ষ টাকা ও বিদ্যালয়ে ২শত জোড়া বেঞ্চ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ