• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৭ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2016   Thursday

বৃহস্পতিবার ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা ২০১৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। 

 

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকম। জেলা পরিষদের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভাঃ) উত্তম খীসা।


অনুষ্ঠানে অনন্য মেধা, ট্যালেন্টপুল ও সাধারণ এই তিন ক্যাটাগরিতে ৭ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় জেলার মোট ১০টি উপজেলার ১হাজার ৯শত ৫৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১শত ৬০জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলা থেকে অনন্য মেধায় ১জন, অন্যান্য উপজেলায় ট্যালেন্টপুলে ৩৭জন এবং সাধারণে ১২২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ৭ম শ্রেণী শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২শত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কথা উল্লেখ থাকলেও আগামীতে এ সংখ্যা বৃদ্ধি করা হবে। একইভাবে আগামী বছর হতে ৪র্থ শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এতে করে এ ধরনের উদ্যোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফলের তাড়না তৈরি করবে এবং শিক্ষক ও অভিভাবকদের অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের গুণগত শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের তিনি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ