• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে রাঙামাটিতে ছাত্রসেনার মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2016   Wednesday

আগামী বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও  অর্থমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র সেনা জেলা শাখা।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের চত্বরের সামনে  ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রসেনার সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ। এতে প্রধান  অতিথি ছিলেন জেলা যুবসেনার আহবায়ক মোঃ আলমগীর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ। জেলা ছাত্রসেনার সহ-সাধারন সম্পাদক মোঃ নঈম উদ্দিন বাবু’র পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা  সভাপতি মোঃ আমির হোসেন,সাবেক সভাপতি আবদুল কালাম রুবেল, সদর উপজেলা সভাপতি শায়ের মোঃ সাইফুল ইসলাম, পৌর সভাপতি মোঃ সাইফুল উদ্দিন, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারন সম্পাদক আবদুস সালাম, লংগদু উপজেলার সাবেক সভাপতি আবদুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর  জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হলে দেশের শিক্ষার মান আরো উন্নত হবে। আর শিক্ষার মান উন্নত হলে দেশ মেধাবী ও  যোগ্য নেতৃত্ব পাবে। যাতে করে দেশকে আরো এগিয়ে নেয়া যাবে।

 

বক্তারা স্কুল-কলেজের মত সকল মাদ্রাসা শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জোর দিতে হবে। পাশাপাশি বিভাগ ভিত্তিক মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠারও দাবি জানান। একই সাথে বক্তারা দেশে জঙ্গিবাদ সৃষ্টিকারী কওমী মাদ্রাসা গুলোকে সরকারি নিয়ন্ত্রনে আনারও দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ