• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়িতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারণা সভা অনুষ্ঠিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2016   Monday

জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের নৌকার প্রতীকের নির্বাচনী প্রচারণা সভায় অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কমিনিউটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিতি ছিলেন  ছিলেন রাঙামাটি  জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা, যুব লীগের সভাপতি সুমতি দেওয়ান, মহিলা লীগের সভানেত্রী কল্পিতা চাকমা, ছাত্রলীগের সাধারন সম্পাদক ধন বিকাশ চাকমা, সদর ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী মিতা চাকমা, এলাকার কার্ব্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ দুইশতাধিক  লোকজন উপস্থিত ছিলেন।

 

সদর ইউনিয়নের নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমা বলেন, আমাদের সমাজে নারীরা এখনো অনেক পিছিয়ে রয়েছে। তাদের শক্তিশালী করনের লক্ষে আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে। যেহেতু, যে কোন কিছু নারীকে বাদ দিয়ে পরিপূর্ন উন্নয়ন কর্মকান্ড সম্ভব নয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেনন,পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নের অগ্রদূত একমাত্র আওয়ামী লীগ সরকার। সুতরাং এলাকায় শান্তি ও উন্নয়নেরর লক্ষে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমাকে আগামী ৪জুন ইউপি নির্বাচনে জয় যুক্ত করতে হবে।

 

তিনি আরো বলেন, বর্তবান সরকার পার্বত্য এলাকায় উন্নয়নে আন্তরিক। কিন্ত যথাযোগ্য প্রতিনিধিত্বের অভাবে এলাকায় উন্নয়ন প্রসার করা সম্ভব হচ্ছে না। নৌকা প্রতীক জুরাছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মিতা চাকমাকে জয় যুক্ত করা সম্ভব হলে এলাকায় উন্নয়নের দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ