• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    
 
ads

কাপ্তাইয়ে ওলামালীগ নেতা আটক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2016   Saturday

ওলামালীগ কেন্দ্রীয় এক নেতাকে শুক্রবার গভীর রাতে আটক করে কাপ্তাই থানা পুলিশ। ওই ব্যক্তি চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী।

 

সংশি¬ষ্ট সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এস আই কামালের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে শিল্প এলাকার বাসা থেকে হাফেজ ক্বারী মোঃ আবদুল খালেক ছানুবী প্রকাশ ফাইল হুজুরকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং তিনি নিজেকে কেন্দ্রীয় ওলামালীগের যুগ্ম সম্পাদক পরিচয় দেন বলে থানা সুত্রে জানা গেছে। শনিবার তাকে রাঙামাটি জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

উল্লেখ্য, হাফেজ ক্বারী মোঃ আবদুল খালেক ছানুবীর প্রকাশ ফাইল হুজুর বিরুদ্ধে ব্যাপক আর্থিক প্রতারনার অভিযোগ রয়েছে। নিজেকে ওলামালীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে স্থানীয় নিরীহ জনসাধারণকে চাকরি দেওয়াসহ নানা রকম সুযোগ সৃষ্টি করে দেওয়ার নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।


কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মৃত শিক্ষক আলী আহাম্মদ নুরীর ছেলে শফিকুল ক্বদর জানান, তাকে চাকরি দিবে বলে তার পিতার জীবদ্দশায় প্রায় তিন বছর পুর্বে ছানুবী সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়। এ পর্যন্ত ওই টাকা আর ফেরত দেয়নি। এ ধরনের আরো অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ