• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে স্থগিতাদেশ প্রত্যাহার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2016   Tuesday

 অবশেষে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে আর কোন আইনী বাঁধা রইল না। নির্বাচন সংক্রান্ত হাইকোটের্র স্থগিতাদেশ সুপ্রীম কোর্ট কর্তৃক স্থগিত করায় নির্বাচন অনুষ্ঠানে সকল বাঁধা দুর হল।

 

দেশব্যাপী সদ্য সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ ধাপে কাপ্তাই উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের সাথে চন্দ্রঘোনা ইউপি নির্বাচন হওয়ার তারিখ নির্ধারিত ছিল গেল ৪ জুন। যথা নিয়মে প্রার্থীতা বাছাই ও প্রত্যাহার করার পরদিন থেকে নির্বাচন স্থগিতের ঘোষনা দেয় উপজেলা নির্বাচন অফিস।

 

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন ও রাঙ্গুনিয়া উপজেলাধীন হোসনাবাদ ইউনিয়নের মধ্যে সীমানা বিরোধকে কেন্দ্র করে বীরসিং চাকমা কর্তৃক হাইকোর্টে রীট পিটিশন নং ৫৫৪৬/১৬ দাখিল করায় হাইকোর্টের একটি বেঞ্চ গেল ১০ মে নির্বাচন স্থগিত করে দেয়।

 

স্থগিত আদেশের বিরুদ্ধে মোঃ কামরুল হাসান ইলিয়াছ বাদী হয়ে সুপ্রীম কোর্টে আপীল নং ১৭৫৩/১৬ দায়ের করেন। গেল ৩০ মে প্রধান বিচারপ্রতির সমন্বয়ে ৪ জন বিচারপতির বেঞ্চ এ বিষয়ে শুনানী করে পুর্বের হাইকোর্টের আদেশ স্থগিত করেন। বেঞ্চের বিচারপতিগন হলেন, এসকে সিনহা, এসএম হোসাইন, হাসান ফয়েজ সিদ্দিক, এমএইচ হায়দার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ