• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

লামায় দারিদ্রতাকে পুঁজি করে হর্টিকালচার প্লটের ৩০বছরের সৃজিত বাগান অবৈধভাবে দখলের অভিযোগ

Published: 14 Jul 2016   Thursday

বান্দরবানের লামায় দারিদ্রতাকে পুঁজি করে এক বাগান মালিকের ৩০বছরের আবাদি জায়গা ও সৃজিত বাগান অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে। লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ২৯৪ নং দরদরী মৌজার ২নং ওয়ার্ড মাষ্টার পাড়ায় এই ঘটনা ঘটে।

 

সরজমিনে গিয়ে স্থানীয়রা জানান,লামা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ অলিউল্লাহ ১৯৮৪-৮৫ সালে হর্টিকালচার প্লটের নামে (প্লট-৫) সরকার থেকে ২৫ একর পাহাড় লীজ নেয়। বৈধ লীজ গ্রহীতা হয়ে উক্ত তফসিল ভুক্ত জায়গায় গামারী ও সেগুন গাছের বাগান সৃজন করে। দীঘদিনের্র দখলীয় জায়গায় গাছ রোপন ও কর্তন করে ভোগদখলে রয়েছে। কয়েক বছর আছে লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের জনৈক মোঃ নেছার আহম্মদ অলিউল্লাহ’র দখলীয় বাগানে গিয়ে বসতবাড়ি নির্মাণ করে। প্রথম পর্যায়ে বাধা দিলে নিজের অসহায়ত্ব দেখিয়ে পরবর্তীতে উঠে যাবে বলে অনুকম্পা গ্রহণ করে। ধীরে ধীরে প্রভাব বিস্তার করে। একে একে দখল করতে করতে বর্তমানে প্রায় ১০একর জায়গা অবৈধ দখল করেছে নেছার।

 

স্থানীয় মোঃ ছেরাজুল হক, মোঃ মফিজ ও নজির আহম্মদ সহ অনেকে জানান, এই জায়গা নিয়ে একাধিক মামলা করে অলিউল্লাহ রায় পান। সরকারী লোক এসে নেছারদের উচ্ছেদ করে। দিনে তুলে দিয়ে গেলে রাতে তারা আবার দখল করে। মূলত অলি উল্লাহ’র বাড়ি একটু দূরে হওয়ায় তারা এই সুযোগ নিচ্ছে। আইনে আদালতে নেছার আহম্মদ নিজেকে ভূমিহীন বলে অবৈধ সুযোগ নিলেও তার নামে লামা পৌরসভায় ২৯৩ নং ছাগলখাইয়া মৌজায় ১৬৪নং হোল্ডিং এ ২ একর ও দরদরী মৌজায় তার বাবা ছুফি আহাং এর নামে ৫৯৫ নং হোল্ডিংয়ে ৫একর জায়গা আছে। বিরোধীয় জায়গার দাগ খতিয়ান মূলে মূল মালিক অলিউল্লাহ বলে তারা জানিয়েছেন।

 

বাগান সংলগ্ন মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা নুরুল হাকিম বলেন, এই জায়গার প্রকৃত মালিক অলিউল্লাহ। অলিউল্লাহ’র ৩০ বছরের সৃজিত বাগানে অবৈধভাবে কয়েকবছর আগে বেআইনীভাবে প্রবেশ করে তার সৃজিত বাগান কেটে হজম করছে নেছার আহম্মদ। মূলত তার বাড়ি লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধু ঝিরিকে।

 

একই এলাকার মোঃ শামসুল হক জানান,নেছার আহম্মদের বাবার নামে জায়গা হচ্ছে ৫ একর। বর্তমানে সে দখলে আছে ১০একরের বেশী। তাছাড়া তার বাবার নামের জায়গা এইটা না। তাদের জায়গা আরো অনেক ভেতরে।

 

২৯৪ নং দরদরী মৌজার হেডম্যান চাহ্লাখইন মার্মা জানান,দাগ, খতিয়ান ও বৈধ লীজ নিয়ে ৩০ বছর যাবৎ অলিউল্লাহ এই জায়গা ভোগদখলে আছে। ৫  থেকে ৬ বছর আগে হঠাৎ করে নেছার উড়ে এসে এই জায়গার কিছু অংশ নিজের বলছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। নেছারের বাবার নামের জায়গা আরো অনেক ভেতরে। নেছারের বাবার নামের জায়গাটি ১৯৭৯-৮০ সালে বন্দোবস্তী পায়। ৩৭ বছর তারা কোথায় ছিল। অন্যের আবাদ করা জায়গায় গায়ের জোরে ঢুকলে জায়গা নিজের নামে হয়ে যাবে না। অলিউল্লাহ’র কাগজপত্র ও জায়গার অবস্থান সম্পূর্ণ ঠিক রয়েছে বলে তিনি জানান।

 

এ ব্যাপারে অভিযুক্ত নেছার আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি পৈত্রিকভাবে ওই জায়গা পেয়েছেন। তিনি নিজের জায়গা সনাক্ত করে ভোগদখলে রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ