• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৫ দফা দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির
আগামী বুধবার থেকে রাঙামাটির ১৯টি রুটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের হুমকি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2016   Sunday

রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ এবং শ্রমিক ও যানবাহনের নিরাপত্তাসহ পাঁচ দফা দাবী মানা না হলে আগামী বুধবার(২০ জুলাই) থেকে রাঙামাটির আঞ্চলিক সড়কের ১৯টি রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি।


চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মোঃ মঈন উদ্দিন সেলিম ও সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ আবদুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল শনিবার বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মোঃ মঈন উদ্দিন সেলিমের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ দফা দাবি আগামী মঙ্গলবারের মধ্যে প্রশাসন মেনে না নিলে বুধবার থেকে রাঙামাটির আঞ্চলিক সড়কের ১৯টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,সমিতির দাবী দাওয়ার মধ্যে রয়েছে রাঙামাটি রুটে বিআরটিসি পরিবহণ সম্পূর্ণরূপে বন্ধ করা, রাঙামাটি থেকে বড়ইছড়ি-রাজস্থলী,বান্দরবান রুটে বন্ধ থাকা রাস্তা মেরামত করে নিরাপদ ও নির্বিঘ্নে গাড়ি চলাচলের ব্যবস্থা গ্রহন করা, পাহাড়িকা বাস জনস্বার্থে চট্টগ্রাম মহরের নিউ মার্কেট পর্যন্ত চলাচলের ব্যবস্থা গ্রহণ করা, যত্রতত্র গাড়ি রিকুইজিশন বন্ধ করা।


চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মোঃ মঈন উদ্দিন সেলিম জানান, দীর্ঘ দিন ধরে রাঙামাটির কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ করে টার্মিনাল চালু, পাহাড়িকা যাত্রীবাহী বাসের জনস্বার্থে চট্টগ্রাম শহরের নিউ মার্কেট পর্যন্ত চলাচলের ব্যবস্থা গ্রহণ করাসহ ৫ দফা দাবী জেলা প্রশাসন ও বিআরটিএ-এর কাছে দাবী জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুরাহা পায়নি।

 

তিনি আরো জানান, আগামী মঙ্গলবার(১৯ জুলাই) এ সব দাবী প্রশাসন মেনে না দিলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহণ ধর্মঘট পালিত হবে। তিনি এসব দাবী আদায়ের লক্ষে পরিবহণ ধর্মঘট সফল করতে সবাইয়ের সহযোগিতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ