• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়িতে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2016   Monday

সোমবার জুরাছড়ি উপজেলায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওয়াতায় বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন  সেনা বাহিনীর জুরাছড়ির জোনের অধিনায়ক লেঃকর্ণেল  মোঃ মেজবা উল ইসলাম খান পিএসসি।

 

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা,  মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মেজর সাইফ সামিম, মেজর মোঃ তানভির সালেহ, হেডম্যান করুনা ময় চাকমা। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধন করেন জোন অধিনায়ক লেঃকর্ণেল  মোঃ মেজবা উল ইসলাম খান বলেন, বর্তমান সরকার পর্বত্য এলাকায় শিক্ষা সম্প্রসারনের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের সফল উদ্যোগ হিসেবে বেসরকারী স্কুল ও কলেজ জাতীয়করণের আওয়াতায় আনা হয়েছে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষা অর্জনে ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে।

 

উল্লেখ্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওয়াতায় ১৭টি ল্যাপটপ ও বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক ১ টি ল্যাপটপ ও ১টি ব্যাস কম্পিউটার প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ