• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং সভায়
ধর্মীয় জঙ্গিগোষ্ঠি কোন অপশক্তির কাছে পুলিশ হার মানবে না---আইজিপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2016   Saturday

ধর্মীয় জঙ্গিগোষ্ঠি কোন সন্ত্রাসবাদী অপশক্তির কাছে পুলিশ হার মানবে না বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম. শহিদুল হক। 

 

তিনি আরো বলেন গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কারণে জঙ্গিরা পালাতে পারেনি। আর দুই জন পুলিশের প্রাণের বিনিময়ে শোলাকিয়ায় ঈদ হাহে হাজার হাজার মুসল্লির প্রাণ রক্ষা পেয়েছে। এতে পুলিশের মনোবল আরো বেড়েছে।


তিনি জঙ্গিবাদকে এক নম্বর সমস্যা ধরে নিয়ে দেশে জঙ্গি নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং এর কাজ জোরদার করার আহবান জানান।


শুক্রবার রাতে রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার, চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি শফিকুল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক সামসুল আলম।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ