• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2016   Thursday

বিশ্ব জনসংখ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা রহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহান ওয়াজ প্রমুখ।

 

আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, কমিউনিটি ক্লিনিক ও প্রাইভেট ক্লিনিকে রোগীদের সেবা প্রদানে অবদান রাখায় স্বাস্থ্য কর্মীদের সম্মাননা সনদপত্র বিতরণ করা হয়।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউট চত্বরে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন,দেশের বিরাট একটি অংশ হচ্ছে নারী এই নারীদের বাদ দিয়ে সমাজ তথা দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, কিশোরী মেয়েদের পরিপূর্ণ বিকাশ ও ক্ষমতায়নের প্রেক্ষাপট তৈরি করলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের শিক্ষিত করে গড়ে তোলা খুবই জরুরী। কিশোরীদের শিক্ষা স্বাস্থ্য ও সুস্থতার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্ম। মানসম্মত শিক্ষা একজন মা’কে স্বাস্থ্য সচেতন করে তোলে, যা পরবর্তী সময়ে তাদের সন্তানদের স্বাস্থ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

 

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনা নারীদের উন্নয়নের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানে সংরক্ষিত নারী আসন রেখেছেন। যাতে করে দেশের উন্নয়নে নারীদের ভুমিকা থাকে। নারীদের শিক্ষাখাতে, লেকটেটিং মাদার প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে এই সরকার যা অন্য কোন সরকার এতো সুযোগ সুবিধা প্রদান করেনি। তিনি ডাক্তার ও সেবিকাদের উদ্দেশ্যে বলেন, হাসপাতাল কিংবা ক্লিনিকে গর্ভবতি ও অন্যান্য রোগিদের মাতৃ স্নেহে সেবা প্রদান করতে হবে। কারণ আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে সে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। 

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয় ও স্বাস্থ্য সচেতনতার প্রচার প্রচারনা শুধু জেলা ও শহরে সীমাবদ্ধ না রেখে প্রত্যান্ত অঞ্চলের তৃণমূল মানুষদের কাছে পৌছাতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আমাদের সচেতন মহলদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি সীমিত রেখে বর্তমান জনসংখ্যাগুলোকে জনসম্পদে রুপান্তরিত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ