• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সন্ত্রাস ও নৈরাজ্যে ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2016   Thursday

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে বৃহস্পতিবার রাঙামাটিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন বিএনপি-জামাতজোটের মদদপুষ্ট স্বাধীনতা বিরোধীরা বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্রের অংশই হচ্ছে গুলশানে জঙ্গী হামলা করে দেশী-বিদেশী নাগরিকদের হত্যাকান্ড চালানো এবং শোলাকিয়ায় ঈদ জামাতে হামলার পরিকল্পনা।

 

তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে জঙ্গী হামলাকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং এ অপশক্তিকে রুখে দিতে প্রতিটি উপজেলাসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জনগনকে সাথে নিয়ে জঙ্গী ঠেকাও প্রতিরোধ কমিটি করার আহ্বান জানান।

 

জঙ্গিবাদ খতম কর, বাংলাদেশ রক্ষা কর-এ শ্লোগানকে সামনে রেখে জেলা যুবলীগের উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি ও রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।

 

এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের ত্রান বিষয়ক সস্পাদক আলহাজ জাফর আহমদ, উপ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, উপ-সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দীন

 

বক্তব্য রাখেন, রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহীদুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক মানিক দাশ, সদর থানা যুবলীগের সভাপতি মোঃ আবু মুছা, শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওহাব খান, কাউখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ তানভীর আহম্মেদ, বিলাইছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফিরোজ আল মাহমুদ, লংগদু উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ঝিল্লোল মজুমদার প্রমূখ।

 

সভায় যুবলীগের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম ও সমতল অঞ্চলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। পাহাড়ের বিভিন্ন গহীন অরণ্যে বিভিন্ন অস্ত্রধারীদের অবস্থান রয়েছে। এসব সন্ত্রাসীদের অবৈধ অ¯ত্র উদ্ধার অভিযানের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ