• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নের নব নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2016   Monday

রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে নব নির্বাচিত ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বাররা সোমবার শপথ গ্রহন করেছেন। 

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নের নব নির্বাচিত ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, ভাইস-চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা, মহিলা ভাইস-চেয়ারম্যান রীতা চাকমা, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাৎ হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা, বালুখালী, জীবতলী,মগবান,কুতুকছড়ি ও সাপছড়ি ইউনিয়নের নব নির্বাচিত ৫৪ জন ওয়ার্ড মেম্বার ও ১৮জন সংরক্ষিত মহিলা রয়েছেন।


উল্লেখ্য, গেল ৪ জুন ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে রাঙামাটির দশ উপজেলার ৪৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামীলীগের ৪১ জন, বিএনপির ২০ জন, জাতীয় পার্টির ৪ জন, ইসলামী আন্দোলনে ১ এবং আঞ্চলিক রাজনৈতিক দলের সমর্থিত স্বতন্ত্র থেকে ৮২ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন।

 

এতে ফলাফলে ১০ উপজেলার ৪৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী ১৩ জন, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ২৩জন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী ৯জন, নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী ২জন এবং বিএনপি সমর্থিত প্রার্থী ১ জন নির্বাচিত হন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ