• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2016   Wednesday

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জুলাই মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকম। জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার তাপস শীল, পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকম,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

 

সভায় জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার তাপস শীল জানান, জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মূলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে।

 

পুলিশ প্রশাসনের প্রতিনিধি সভায় বলেন, জেলার যে কোন স্থান থেকে বিগত কয়েক মাস কিংবা বছর ধরে কোন পরিবারের সন্তান নিখোঁজ থাকলে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করার জন্য অনুরোধ জানান। 

 

রাঙামাটি চেম্বার অব কমার্সের প্রতিনিধি বলেন, জেলার কিছু অবৈধ দখলবাজদের কারণে দিন দিন সৌন্দর্য হারাতে বসেছে। দ্রুত এই দখলবাজদের উচ্ছেদে পদক্ষেপ গ্রহনের জন্য তিনি পরিষদ ও প্রশাসেনর হস্তক্ষেপ কামনা করেন।

 

রাঙামাটি পৌরসভার কাউন্সিলন জানান, বন বিভাগ, টিএন্ডটি ও প্রশাসনের সহযোগিতায়  শহরের বনরুপা চৌমোহনীতে সিএনজি স্টেশন করার জন্য রাস্তা প্রসস্থ করা হচ্ছে। খুব শীর্ঘ্রই কাজ সম্পন্ন হবে।

 

মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা জানান, কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধকালীন সময়ে বিএফডিসির পাশাপাশি নৌ পুলিশ কাজ করছে। এ পর্যন্ত এক টন অবৈধ কাঁচা মাছ জব্দ করা হয়েছে।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জেলায় জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী প্রচারনা জোরদার ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে মাধ্যমিক স্কুল ও কলেজে জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী সভার আয়োজন করা হবে।

 

 

তিনি আরো বলেন, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রচারণা ও মসজিদের ইমামদের জঙ্গী বিরোধী বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে হবে। এর ফলে জঙ্গীবাদ সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে নৈতিবাচক মনোভাব সৃষ্টি হবে। তিনি অভিভাবকদেরও নিজ নিজ সন্তানদের প্রতি নজর রাখারও পরামর্শ দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ