• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাহাবুবুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2016   Thursday

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহে,,,,,,, ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

 

বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বৎসর। মৃত্যূকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে  গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা  গেছে, দুপুরে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব হলে মাহবুবুর রহমানকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আকাই প্রু মারমা তাকে মৃত ঘোষণা করেন।

 

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি হাসপাতালে ও  তবলছড়ির বাস ভবনে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাঙামাটি জেলা আওয়ামীলীগ দুদিনের শোক কর্মসূচী ঘোষনা করেছে।

 

শুক্রবার সকাল ১০ টায় তার মরদেহ রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধানিবেদনের জন্য রাখা হবে এবং সকাল ১১ টায় তবলছড়ি থানা ঈদগাঁ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

কর্মজীবনে মাহবুবুর রহমান রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি  বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য,রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি, কমিউনিটি পুলিশিং রাঙামাটি জেলার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে গেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ