• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বর্ষিয়ান রাজনীতিবিদ মাহবুবুর রহমান মৃত্যূতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2016   Thursday

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মাহবুবুর রহমানের মৃত্যূতে রাঙামাটির বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

 

রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ চেয়ারমান বৃষকেতু চাকমা এক  শোক বার্তায়  জেলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও তার  শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তার বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

 

অপরদিকে  রাঙামাটি রাঙ্গামাটি শিশু নিকেতন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি, রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয় পরিচালনা কমিটি।

 

বিদ্যালয়ের অধ্যক্ষ স্বাক্ষরিত এক শোক বার্তার বলা হয় জনাব মাহবুবুর রহমানের  অকস্মাৎ মৃত্যুতে রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সহ-সভাপতি সুনীল কান্তি দে, সহ-সভাপতি ও সুপার নিরুপা দেওয়ানসহ পরিালনা কমিটির সকল সদস্যরা গভীরভাবে শোকাহত। শিশু নিকেতনের সার্বিক উন্নয়নে তাঁর অবদান  স্মরনীয় হয়ে থাকবে।

 

শোকবার্তায় মরহুম মাহবুবুর রহমানের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশের পাশাপাশি তাঁর আত্নার মাগফেরাৎ কামনা করা হয়েছে।

 

অন্যদিকে, বাংলাদেশ স্কাউটস রাঙামাটি পার্বত্য জেলার সাবেক কমিশনার  বিশিষ্ট সমাজ সেবক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সামসূল আরেফিন, কমিশনার মোঃ মোস্তফা কামাল , সম্পাদক ইলিয়াছ আযম আশরফিসহ জেলা স্কাউটস এর নেতৃবৃন্দ।

 

শোক বার্তায় রাঙামাটি লোয় স্কাউটিং কর্মকান্ডের উন্ননে মরহুম শাহবুবুর রহমানের অবদানের কথা উল্লেক করে বলা হয় জেলায় স্কাউটিং কর্মকান্ডে তাঁর অবদান স্মরনীয় হয়ে থাকবে।

 

শোকবার্তায় মরহুম মাহবুবুর রহমানের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশের পাশাপাশি তাঁর আত্নার মাগফেরাৎ কামনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ