• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পূজ গাং নদীর ভাঙ্গনের কবলে চেংগী ইউপি কার্যালয়

নতুন ধন চাকমা,পানছড়ি, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2016   Friday

খরস্রোতা পূজ গাং নদীর ভাঙ্গনের কবলে  খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং চেংগী ইউপি কার্যালয়। অচিরেই ভাঙ্গন রোধ করা না গেলে চলতি বর্ষা মৌসুমে কার্যালয়টি অর্ধেক অংশ নদীর গর্ভে বিলীন হওয়ার আংশকা করছেন এলাকাবাসী।

 

সরেজমিনে দেখা গেছে, পরিষদের কার্যালয়ের চেয়ারম্যানের কক্ষটির অর্ধেক অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। চলতি মৌসুমে পুরো কক্ষটি নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  বর্ষায় খরস্রোতা পূজগাং নদীর পানি বৃদ্ধি পাওয়া ইউপি  চেয়ারম্যানর সদস্যরা কার্যালয়ে বসেন না বলে জানা   গেছে।

 

লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম চাকমা জানান, শুধু চেংগী ইউপি কার্যালয় নয় বিগত ৯/১০ বছরে উপজেলার পূজগাং নদীর অব্যাহত ভাঙ্গনের কারনে নদীর তীরবর্তী অর্ধ-শতাধিক ঘরবাড়ীসহ প্রায় অর্ধশত একর ধান্যজমি, ফলজ বাগান, সেগুন বাগান জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন রোধ করা না গেলে আগামী কয়েক বছরে অনেকেই ঘরবাড়ী, ধান্যজমি হারিয়ে বিলীন হয়ে যাবে।

 

তিনি আরো  জানান,২০০৫ সালে পানছড়ি ইউনিয়নের দেবেন্দ্র কার্বাারী পাড়ার গুপেদা চাকমা, কীর্তমনি চাকমা, শংখ মনি চাকমার ঘরবাড়ী  পূজ গাং নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভূলমো চাকমা, জিতেন্দ্র চাকমা, অরুন চাকমা,সোম্ব চাকমার ঘরবাড়ী নদীর গর্ভে বিলীন হওয়ার পথে।

 

এ প্রসঙ্গে চেংগী ইউপির বর্তমান চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বলেন, ভাঙ্গন রোধ করার জন্য তিনি উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পানি উন্নয়ন বোর্ড-এর বরাবর অনেকবার আবেদন করলেও কোনো কাজ হয়নি।

 

নবনির্বাচিত চেয়ারম্যান কালা চাঁদ চাকমা বলেন, তিনি  ক্ষমতায় বসার সাথে সাথে ভাঙ্গন রোধ করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবেন। তবে ভাঙ্গন রোধ করার কোনো পদক্ষেপ নিতে না পারলে কার্যালয়টি অন্যত্র স্থানান্তর করার চেষ্টা করবো।

 

পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ভাংগন রোধ করার জন্য  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম অঞ্চলে বহুবার জানানো হলেও কাজ হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ