• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2016   Friday

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রােম আঞ্চলিক পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান(৬৩)কে শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

 

শুক্রবার সকালেরে দিকে তবলছড়ি কোতয়ালী থানার মাঠে মাহবুবুর রহমানের জানাযা সম্পন্ন হয়। এর আগে এ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শহীদুল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) চিত্তরঞ্জন চাকমা,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রনাল্ড পিন্টু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, কতোয়োলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্দ রশীদ, জেলা বিএনপির সভাপতি শাহ আলম, রাঙামাটি পৌর আওয়ামলীগের সভাপতি সোলেয়মান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

 

এছাড়া জানাযার আগে সকালের দিকে জেলা আওয়ামলীগ কার্যালয়ে মাহবুবুর রহমানের মরদেহ রাখা হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করেন। তিনি দুই ছেলে স্ত্রীসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে মাহবুবুর রহমান রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য,রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি, কমিউনিটি পুলিশিং রাঙামাটি জেলার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে গেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ