• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জুরাছড়ি নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2016   Sunday

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যরা রোববার শপথ গ্রহন করেছেন।

 

উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুরাছড়ি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য ৯ ও সংরক্ষিত মহিলা সদস্য ৩, বনযোগীছড়া ইউনিয়নের সাধারন সদস্য ৯ ও সংরক্ষিত ৩, মৈদং ইউনিয়নের সাধারণ ৯ ও সংরক্ষিত ৩ এবং দুমদুম্যা ইউনিয়নের সাধারণ ৯ ও সংরক্ষিত ৩ জন  সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী।

 

এ সময় উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম, নব নির্বাচিত ও সাবেক ইউপি চেয়ারম্যানগণসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলি বলেন, সরকারের কাঙ্খিত লক্ষ অর্জন ও সাধারণ জনসাধারণের মাঝে সূষম উন্নয়ন পৌছানোর লক্ষে সকলে স্বচ্ছতার সাথে কাজ করে যেতে হবে।

 

তিনি আরো বলেন, তৃণমূল পর্যায়ের জনসাধারণ বহু আশা-প্রত্যাশা নিয়ে ইউপি চেয়ারম্যান ও সাধারণ-সংরক্ষিত ওয়ার্ড সদস্যদের নির্বাচিত করেছে। সুতরাং তাদের আশা প্রত্যাশা পুরণের জন্য সামাজিক ভাবে দুনীতি প্রতিরোধ করতে হবে। সকল উন্নয়ন কর্মকান্ডে জনসাধারেণের সংপৃষ্টতার মাধ্যমে উন্নয়নের নিশ্চিত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ