• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2016   Monday

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠানে সোমবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিতি ছিলেন জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন। বনরুপা মোজাদ্দে-ই আল ফেসানীর অধ্যক্ষ নুরুল আলম পাটোয়ারির সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো.আবু সাহেদ চৌধুরী ও জেলা শিক্ষা কর্মকর্তা হারুন রশীদ।  এছাড়া জেলা প্রশাসক শহরের রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ে  আয়োজিত জঙ্গি বিরোধী মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই দেশ থেকে সন্ত্রাসী ও জঙ্গিবাদ র্নিমূল করার লক্ষ্যে সবাইকে এক যোগে কাজ করতে হবে।  তিনি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সর্বস্তরের জনসাধারণকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে সচেতনতা এবং সজাগ থাকার আহবান জানান।

 

 তিনি আরো বলেন জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তা র্নিমূলের জন্য পরামর্শ দেন।

 

এদিকে বনরুপা আল- আমিন মডেল ফাজিল মাদ্রাসা গেইট প্রাঙ্গঁণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী  মাবনবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন অধ্যাপক মো.আবদুল আলীম,সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল হোসেন,প্রভাষক আবদুল আলম,মাও.মাহতাব উদ্দিন ও সহকারি শিক্ষক আবদুল মুনাফ ও শিক্ষার্থী হাফেজ আশ্রাফুল ইসলাম।

 

এছাড়াও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ,রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি পাবলিক কলেজ,বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা ও উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জুয়েল সিকদার,শিক্ষক ধীমান শর্মা,ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সূচনা আক্তার, কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী  মো.আশফাক হোসেন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মইন উদ্দীন।

 

অপরদিকে বাঘাইছড়িতে সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী ও মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক কাচালং দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন,পৌর আ’লীগের সভাপতি জমির উদ্দিন। মানববন্ধনে অংশগ্রহন করেন কাচালং ডিগ্রী কলেজ,কাচালং উচ্চ বিদ্যালয়,কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় ও কাচালং দাখিল মাদ্রাসা। সমাবেশে  বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সদস্য মো.জাফর আলী খাঁন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন,প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুজিত চক্রবর্তী ওজেলা ছাত্রসেনা নেতা শাহাজাদা মো.আবদুল বারী।

 

এছাড়া জেলার ১০ উপজেলা বাঘাইছড়ি, লংগদু, বরকল, নানিয়ারচর, জুরাছড়ি, কাপ্তাই, কাউখালী, বিলাইছড়ি,রাজস্থলী ও সদও উপজেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ