• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বিবৃতি
জুরাছড়িতে শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষককের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2016   Tuesday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির স্বাক্ষর জালিয়াতি করে শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক স্বপন চাকমার বিরুদ্ধে মিথ্যে ও ষঢযন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে।

 

সোমবার সমিতির সভাপতি মৃদুল কান্তি চাকমা ও সাধারণ সম্পাদক রিপন চাকমার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতেদাবী করা হয়, গেল ৩১ জুলাই উপজেলা শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক স্বপন চাকমার বিরুদ্ধে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দাখিল করা হয়।

 

উক্ত দাখিলকৃত অভিযোগ সম্পূণ্য মিথ্যে ও ষড়যন্ত্রমূলক। যেহেতু অভিযোগে স্বাক্ষরিত তারিখে (২৭/৭/২০১৬) সমিতির কোন সভা অনুষ্ঠিত হয়নি এবং উপজেলা শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক স্বপন চাকমার বিরুদ্ধে কোন অভিযোগ লিখিত ও মৌখিক ভাবে দাখিল করা হয়নি। তাই প্রধান শিক্ষক সমিতি মনে করে বিষয়টি সম্পূর্ন ভিত্তিহীন।


প্রেস বিজ্ঞপ্তিতে এ ধরনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে আরো নিরীহ শিক্ষকদের উপর এ ধররে ঘটনা পূরনায় ঘটতে পারে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে সমিতির নেতৃবন্দৃ স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে এমন হীন ঘটনার উদ্ভাবনকারীকে তীব্র নিন্দা ও সরেজমিনে তদন্তপূর্বক দোষী ব্যক্তির শাস্তি দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ