• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে
বাঘাইছড়ির গঙ্গারাম ও সাজেক এলাকায় কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের পরিদর্শন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2016   Friday

বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম ডোর পাড়া ও সাজেক এলাকায় কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ  থেকে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি এর যৌথ উদ্যোগে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম ডোর পাড়া ও সাজেক এলাকায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন  জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, বাঘাইছড়ি সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলশন চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রহমান, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেনারি সার্জন ডাঃ দেবরাজ চাকমা ও কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা উপস্থিত ছিলেন। প্রকল্পের উন্নত পদ্ধতিতে ফলদ গাছ ব্যবস্থাপনা, উমে বসা মুরগীর ব্যবস্থাপনা, উন্নত পদ্ধতিতে সবজি চাষ’সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা।

 

পরিদর্শনকালে পরিদর্শন অতিথিরা দূর্গম বাঘাইছড়ি গঙ্গারাম ডোর পাড়া ও সাজেক এলাকায় বিভিন্ন ফলের চারা রোপন করেন পরিদর্শনকারী দলটি।

 

প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন, পাহাড়ের পতিত জমি ও পুকুরগুলোকে যথাযথভাকে কাজে রাগিয়ে কৃষকরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। বক্তরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে কৃষি ক্ষেত্রে যে উন্নতি সাধন হয় সে সম্পর্কে কৃষকদের অবগত করতে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি ও প্রাণী সম্পদ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ