• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচন সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2016   Saturday

শনিবার রাঙামাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের বনরূপাস্থ আল-আমিন এতিমখানায় কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি-কেজিআরসি’র আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, কেজিআরসি পরিচালক ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, আবু বকর সিদ্দিক প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, শান্তি ও কল্যাণের ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা করে জঙ্গিরা পুরো ইসলাম বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। জঙ্গিরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে নিজেরা মাদক গ্রহন করে নিরীহ মানুষকে হত্যা করে চলেছে। যা ইসলাম কখনো সমর্থন করে না।


জেলা প্রশাসক আরো বলেন, জঙ্গিবাদীরা শান্তির ধর্ম ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কিছু তরুন বিপদগামী করে তুলেছে। ইসলামকে বিতর্কিত করে সমাজে সন্ত্রাসের জন্ম দিচ্ছে। তাই এই সব জঙ্গিবাদীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

তিনি সমাজে প্রকৃত ইসলাম ধর্মের বাণী ছড়িয়ে দিয়ে তরুন সমাজকে বিপদগামীতার হাত থেকে রক্ষা করতে হবে। প্রত্যেক ধর্ম প্রাণ মানুষকে সচেতন হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ